আন্তর্জাতিক

ছবি: সংগৃহীত
পরাজয়ের পরও অনুশোচনা নেই, নিজেকে সফল দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ফলাফল মেনে নেওয়া এবং ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করে সমাধানে পৌঁছানোর আশাও প্রকাশ করেন তিনি। নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ব্যালটে নিজের নাম না থাকাকে দায়ী করেন ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তকে বিচক্ষণ উল্লেখ করে এ নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানান। নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরকে প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে সফল সময় বলেও দাবি করেন ট্রাম্প।

Admin নভেম্বর ৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা নিয়ে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের বড় কিছু করতে হবে, যার মধ্যে বড় ধরনের আঘাতও থাকতে পারে। ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও স্বীকার করেন তিনি। নির্বাচনে সম্ভাব্য পরাজয়কে নিজের প্রেসিডেন্ট পদের জন্য ধাক্কা মনে করছেন না জানিয়ে ট্রাম্প ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে অর্থনীতি শক্তিশালী করা ও দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাকে নিজের সরকারের বড় অর্জন বলে উল্লেখ করেন।

Admin নভেম্বর ৪, ২০২৬ 0
বে টার্মিনালে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের পিএসএ

চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্পে প্রায় ৮০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিপিং ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লো। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, সাইবার নিরাপত্তা ও পুলিশি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে হাইকমিশনার জানান, পিএসএ ইন্টারন্যাশনাল বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। প্রকল্পটি চালু হলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যয় কমার পাশাপাশি তৈরি পোশাক খাতের শ্রমিকদের কল্যাণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়, ইনভেস্ট বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দেন। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও আলোচনা হয়। হাইকমিশনার জানান, চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াতে চুক্তিটি দ্রুত কার্যকর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার নিরাপত্তা ও ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতেও সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপির নেতৃত্বে নতুন ‘পুলিশ সাইবার ইউনিট’ গঠনের প্রক্রিয়ার কথা তুলে ধরে তিনি প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়ের আগ্রহ জানান। জবাবে সিঙ্গাপুরের প্রতিনিধি দল প্রশিক্ষণ এবং যৌথ সাইবার তদন্তে সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এ ছাড়া সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও তরুণ সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় সফরের প্রস্তাব দেন হাইকমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান। বৈঠকের শুরুতে হাইকমিশনারকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ডেরেক লো তাঁকে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ। সাক্ষাতে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, পিএসএ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান ওং জি পিং, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি বেঞ্জামিন চু, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার মৃথিনী ত্যাগরাজন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Admin নভেম্বর ৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘জয় চুরির’ অভিযোগ নেতানিয়াহুর

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ভোট কারচুপির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর মিত্ররা। তাঁদের দাবি, ঘুষ, বিদেশি অর্থায়ন ও জালিয়াতির মাধ্যমে আরব দলগুলো নির্বাচন নিজেদের পক্ষে নিয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেননি তাঁরা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দল জয়েন্ট লিস্ট ও রাআম পেয়েছে সম্মিলিতভাবে ১৯টি আসন। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট অভিযোগ করেছেন, নির্বাচনে হেরে যাওয়ার কারণেই নেতানিয়াহু ও তাঁর মিত্ররা ভোট চুরির অভিযোগ তুলছেন। আরব দলগুলোর সমর্থন ছাড়া কোনো পক্ষেরই সরকার গঠন কঠিন হওয়ায় দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Admin নভেম্বর ৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
নির্বাচনের পরই ট্রাম্পকে ইরানে হামলার তাগাদা নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে সামরিক হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আপাতত তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার দুই নেতার ফোনালাপে ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি ও নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আগামী ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক অভিযানের বিষয়টি বিবেচনায় রাখছে ওয়াশিংটন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে নতুন করে হামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প। অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, ইরানও আলোচনার বিষয়ে নিজেদের শর্তে অনড় রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

Admin নভেম্বর ২, ২০২৬ 0
ছবি: সিনেটে ডেমোক্র্যাটদের আলোচিত দুই প্রার্থী জেমস তালারিকো (টেক্সাস) ও আবদুল এল-সাইয়েদ (মিশিগান)
শেষ মুহূর্তের জরিপে ভারী ডেমোক্র্যাটদের পাল্লা

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গরাজ্যের ছয়টিতে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপে টেক্সাস, কানসাস, মেইন ও ওহাইওতে বড় ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা। আলাস্কায় সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও আইওয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা এবং অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ ডেমোক্র্যাটদের পক্ষে জনমত গড়ে তুলছে। জরিপের প্রবণতা ভোটে প্রতিফলিত হলে রিপাবলিকানদের কাছ থেকে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে ডেমোক্র্যাটরা।

Admin নভেম্বর ২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
রামলীলায় মোদিবিরোধী জনস্রোত

ভারতের ভোটার তালিকা সংশোধনের নামে কারচুপির অভিযোগ তুলে রাজধানী নয়াদিল্লিতে মহাসমাবেশ করেছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। রোববার ঐতিহাসিক রামলীলা ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন। সমাবেশে রাহুল গান্ধী অভিযোগ করেন, ইভিএম ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বিভিন্ন নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন না বলেও দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে এক কোটির বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে খাড়গে এসআইআর প্রক্রিয়া বন্ধ ও নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভুলবশত যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা পুনরায় নিবন্ধন করতে পারবেন। এদিকে বিরোধীদের এই বিক্ষোভকে ‘পরিকল্পিত নাটক’ বলে মন্তব্য করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কটাক্ষ করেছেন।

Admin নভেম্বর ২, ২০২৬ 0
ছবি: বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়ার গোলান
ইরানে হামলাকে ক্ষমতায় টেকার হাতিয়ার বানাতে পারে নেতানিয়াহু : ইয়ার গোলান

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলাকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ইরানের সঙ্গে আবারও সংঘাতে জড়ানোর আশঙ্কা বাড়ছে। তার মতে, বারবার সংঘাতে জড়ানো নেতানিয়াহুর ব্যর্থতার প্রমাণ। তিনি আরও বলেন, 'ইরানের সঙ্গে নতুন করে সংঘাত পরিচালনার মতো নৈতিক বৈধতা, এমনকি মৌলিক সক্ষমতাও নেতানিয়াহুর নেই।'  এদিকে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাতে পারে ইসরাইল ও ওয়াশিংটন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Admin নভেম্বর ১, ২০২৬ 0
ইরানে হামলার সম্ভাব্য সময় জানাল যুক্তরাষ্ট্র
ইরানে হামলার সম্ভাব্য সময় জানাল যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বরের মধ্যে, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিনই হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন। তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম 'এমএস নাও' এ তথ্য জানিয়েছে। কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য এ হামলা হবে স্বল্পস্থায়ী, তবে তীব্র। পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিজেদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর বিরোধিতা করতে পারে কয়েকটি দেশ। এদিকে, ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।  

Admin অক্টোবর ৩১, ২০২৬ 0
নেতানিয়াহুকে হটাতে নতুন কৌশলে ইসরায়েলের বিরোধী জোট
নেতানিয়াহুকে হটাতে এবার নতুন কৌশলে ইসরায়েলের বিরোধী জোট

ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবার প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচনের বিধান চালুর কথা ভাবছে বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী জোট। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এ ব্যবস্থায় আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে। প্রস্তাব অনুযায়ী, 'পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। সাম্প্রতিক নির্বাচনে নেতানিয়াহুর জোট ও বিরোধী পক্ষ কোনো দলই নেসেটে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ অচলাবস্থা তৈরি হয়েছে।' তবে প্রস্তাবটি কার্যকর করতে হলে ইসরায়েলের মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’ সংশোধন করতে হবে। এজন্য ১২০ আসনের নেসেটে অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।

Admin অক্টোবর ৩১, ২০২৬ 0
ইসরাইলে সরকার গঠনে জটিল সমীকরণ, সামনে চার সম্ভাব্য পথ

ইসরাইলের জাতীয় নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি—কেউই জোটসঙ্গীদের নিয়ে পার্লামেন্টে প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ। ইসরাইলের পার্লামেন্ট নেসেটের আসনসংখ্যা ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন। কিন্তু রাজনৈতিক ও আদর্শিক বিভাজনের কারণে দলগুলোর মধ্যে সমঝোতার পথ সহজ হচ্ছে না। বিশ্লেষকদের ধারণা, সরকার গঠনে চারটি সম্ভাব্য পথ সামনে রয়েছে। তবে যে পথেই নতুন সরকার গঠিত হোক, তার স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে সমঝোতা না হলে আবারও নির্বাচনের মুখোমুখি হতে পারে দেশটি। বিরোধীদের জোটে আরব দলগুলোর ভূমিকা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর সামনে একটি সম্ভাব্য পথ হলো ইহুদি ও আরব দলগুলোর মধ্যে সমঝোতা। তবে এ পথেই রয়েছে বড় বাধা। বিরোধী জোটের ডানপন্থী নেতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান আরব দল জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থনে সরকার গঠনের বিরোধী। সরকারে অংশগ্রহণ কিংবা বাইরে থেকে সমর্থন—কোনো ক্ষেত্রেই তাঁদের আপত্তি নেই, এমন নয়; বরং এ বিষয়ে তাঁদের অবস্থান কঠোর। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতার প্রশ্নে তাঁদের অবস্থান আরও কঠোর হয়েছে। ইসরাইলের ইতিহাসে ২০২১ সালে রা’আমসহ আটটি দলের জোটই প্রথমবারের মতো আরব দলের পূর্ণাঙ্গ অংশগ্রহণে সরকার গঠন করেছিল। ওই জোট নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরালেও এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে ভেঙে পড়ে। তবে সরকার গঠনে ব্যর্থ হলেও বিরোধী দলগুলো নেসেটে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে স্পিকারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আনতে পারে। এতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নেতানিয়াহুর ক্ষমতা সীমিত করার চেষ্টা সম্ভব। কিন্তু তাঁকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের মতো সমঝোতা এখনো কঠিন। জাতীয় ঐক্যের সরকার দ্বিতীয় সম্ভাবনা হলো, বর্তমান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্যের সরকার গঠন। এ ক্ষেত্রে নেতানিয়াহুর লিকুদ পার্টি, তাঁর বর্তমান জোটের কয়েকটি দল এবং বিরোধী জোটের অন্তত একটি দলকে একসঙ্গে আসতে হবে। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু জাতীয় নিরাপত্তামন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি হতে পারেন। তবে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং উগ্র অর্থোডক্স দলগুলোকে জোটের বাইরে রাখার বিষয়ে তাঁর অবস্থান কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে, আইজেনকোট আগেই নেতানিয়াহুর সঙ্গে একই সরকারে না থাকার ঘোষণা দিয়েছেন। ফলে জাতীয় ঐক্যের সরকার গঠনে তাঁকে অবস্থান পরিবর্তন করতে হলে নিজ জোটের ভেতরে এবং নেতানিয়াহুবিরোধী ভোটারদের মধ্যে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে। বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা তৃতীয় পথ হতে পারে বিরোধী জোটের আইনপ্রণেতাদের নিজেদের পক্ষে টেনে এনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। এ কৌশলে নেতানিয়াহু বিরোধী দলগুলোর কোনো একটি অংশ কিংবা কয়েকজন আইনপ্রণেতার সমর্থন আদায়ের চেষ্টা করতে পারেন। তবে বিরোধী শিবিরের চার নেতা—গাদি আইজেনকোট, নাফতালি বেনেট, আভিগদর লিবারম্যান ও ইয়ার গোলান—নেতানিয়াহুর সঙ্গে সরকারে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহুর বর্তমান জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে আটটি আসন পিছিয়ে রয়েছে। ফলে আটজন আইনপ্রণেতাকে দলত্যাগে রাজি করানো তাঁর জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত নতুন নির্বাচন চতুর্থ এবং শেষ সম্ভাবনা হলো, কোনো পক্ষই সরকার গঠনে সফল না হলে আবারও নির্বাচন। এ প্রক্রিয়ায় প্রথমে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নির্বাচিত দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তাঁদের মতামত বিবেচনা করে একজন নেতাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন তিনি। আরব দলগুলো আইজেনকোটকে সমর্থন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে ইয়াশার পার্টির এই নেতা প্রথমেই সরকার গঠনের দায়িত্ব পেতে পারেন। দায়িত্ব পাওয়ার পর সরকার গঠনের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে। প্রথম ব্যক্তি ব্যর্থ হলে প্রেসিডেন্ট দ্বিতীয় একজন নেতাকে দায়িত্ব দেবেন। তাঁর জন্যও থাকবে ২৮ দিন। দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা প্রেসিডেন্টকে তৃতীয় একজন প্রার্থী মনোনীত করার অনুরোধ জানাতে পারবেন। ওই প্রার্থী সরকার গঠনের জন্য সময় পাবেন ১৪ দিন। তিন দফা প্রচেষ্টার কোনোটিতেই সরকার গঠন সম্ভব না হলে নতুন নির্বাচনের পথ খুলে যাবে। এই পুরো প্রক্রিয়ায় নেতানিয়াহুর জন্য একটি সুবিধা রয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। আইজেনকোট প্রথম দফায় সরকার গঠনে ব্যর্থ হলে দায়িত্ব নেতানিয়াহুর কাছে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তিনিও ব্যর্থ হলে শেষ পর্যন্ত নতুন নির্বাচনের দিকে যেতে পারে দেশটি। সব মিলিয়ে, ইসরাইলের নির্বাচনের ফলাফল দেশটিকে আবারও দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার মুখে দাঁড় করিয়েছে। আগামী বসন্তের আগে নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হলেও সমঝোতা না হলে আট বছরের মধ্যে সপ্তম সাধারণ নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।

Admin অক্টোবর ৩০, ২০২৬ 0
নেতানিয়াহুর নির্বাচনী লড়াইয়ে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
নেতানিয়াহুর নির্বাচনী লড়াইয়ে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ইসরাইলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যাশার চেয়ে ভালো অবস্থানে থাকার পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন জানানোর পর নির্বাচনী সমীকরণ বদলে যায় এবং সম্ভাব্য বড় পরাজয় এড়ানোর সুযোগ তৈরি হয়। বুধবার (২৮ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। সেখানে রাজনৈতিক বিশ্লেষক আরভিং সি. শয়ার্টজের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, নেতানিয়াহুকে সমর্থন জানানোর পর নির্বাচনের গতিপথ বদলে গেছে। পরিস্থিতি এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে, এমনকি নেতানিয়াহুর জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে বলে ওই বক্তব্যে উল্লেখ করা হয়। পরে প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, বুথফেরত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছে এবং নেতানিয়াহুর দল প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। তাঁর মতে, সমর্থন জানিয়ে দেওয়া বার্তাটি নেতানিয়াহুকে নির্বাচনী লড়াইয়ে সহায়তা করেছে। ট্রাম্প আরও দাবি করেন, ইসরাইলের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও মনে করছেন, নেতানিয়াহু প্রত্যাশার তুলনায় ভালো লড়াই করেছেন। নির্বাচনে তাঁর অবস্থানকে এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা জয়ের সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের সমর্থনের কারণে নেতানিয়াহুর নির্বাচনী অবস্থানে কতটা পরিবর্তন এসেছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য এখানে নেই। নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সরকার গঠনের জন্য জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে নির্বাচনের চূড়ান্ত ফল এবং সম্ভাব্য জোট গঠনের পরিস্থিতিই নির্ধারণ করবে নেতানিয়াহু শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন কি না।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা,
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের (Tadashi Yanai) নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন। সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়। বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাপানি প্রতিষ্ঠানের পক্ষে আরও উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি (Takeshi Okazaki) এবং প্রতিষ্ঠানটির গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই (Yoshihiro Kunii)।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের (Tadashi Yanai) নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন। সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়। বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাপানি প্রতিষ্ঠানের পক্ষে আরও উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি (Takeshi Okazaki) এবং প্রতিষ্ঠানটির গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই (Yoshihiro Kunii)।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
প্রকাশ রাজ
গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পক্ষে প্রকাশ রাজ

নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা উচিত।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ মন্তব্য করেন প্রকাশ রাজ।   তিনি বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।”   বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরে প্রকাশ রাজ বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।”   প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের অনীহা সরকার পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।”   শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানোকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর মতে, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।   প্রকাশ রাজ বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।”   সূত্র: ইন্ডিয়া টুডে

Admin অক্টোবর ১৭, ২০২৬ 0
শামা ওবায়েদ ইসলাম
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশের জন্য শিক্ষণীয় শামা ওবায়েদ

  সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। এ ধরনের খবর আমরা পেতেও চাই না। সৌদি সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। একটু অপেক্ষা করি, তাদের উত্তর পেলে পরিষ্কারভাবে বলতে পারব।” শামা ওবায়েদ ইসলাম জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশন আগে থেকে অবগত ছিল না। সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য না দেওয়ায় এ মুহূর্তে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চান না তিনি। প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিজের অর্থ ব্যয় করে বিদেশে গিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন মেনে চলতে হবে। তিনি আরও বলেন, শ্রম কল্যাণ উইংয়ের বার্তায় জানানো হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবের আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জবাব পাওয়ার পর তাঁদের মরদেহ কবে এবং কীভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

Admin অক্টোবর ১৭, ২০২৬ 0
অনির্দিষ্ট কালের জন্য রিয়াদের ফ্লাইট বন্ধ
অনির্দিষ্ট কালের জন্য রিয়াদের ফ্লাইট বন্ধ

  ফ্লাইটের সময়সূচি, নতুন সিদ্ধান্ত ও টিকিটসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সৌদিগামী দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে আরোপিত বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। বাতিল হওয়া ১১৪টি ফ্লাইটের মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট।  

Admin অক্টোবর ১৭, ২০২৬ 0
Popular post
আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’ সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে পিটিআই-এর একাডেমি-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সরকারদলীয় এক প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক ও পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে- কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, তার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে আইনি কাঠামো সংস্কারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং এর অধীন নীতিমালায় বড় ধরনের কোনো ত্রুটি দেখা যায়নি। মূল সমস্যা বাস্তবায়ন প্রক্রিয়ায়। এ কারণে আইন বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা যথাসময়ে জানানো হবে। সব পরিকল্পনা আগেই প্রকাশ করলে পরিকল্পনার আর কিছু থাকে না। তবে ইতিবাচক পরিবর্তনের দিকে সরকার এগিয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে তাদের নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ বিষয়ে প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিদ্যমান আইনি অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত আগের বিধানই কার্যকর থাকবে। এর আগে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের পর এ বিষয়ে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তার কথা হয়নি। অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। AITV/RONY

‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল।

  কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে অগ্নিকাণ্ডে প্রাণহানির শিকার ‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। রিসোর্টটির অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সও ছিল না। এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। শনিবার তিনি জানান, জুন মাসে রিসোর্টটিকে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও সেখানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। পর্যটন এলাকার অনেক ইকো রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টের নিচতলায় খাবার তৈরি করা হতো। সেখান থেকেই দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটন এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন রিসোর্টগুলোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের পর্যটন এলাকায় রিসোর্ট নির্মাণ ও পরিচালনায় অগ্নিনিরাপত্তা বিধি এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার বিষয়টি এ ঘটনায় নতুন করে সামনে এসেছে।

প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বর প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। পাশাপাশি বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নম্বর প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা অতিরিক্ত নকশা রাখা যাবে না। প্লেটের মাপ, রং, উপকরণ ও লেখার ধরন—সব ক্ষেত্রেই বিআরটিএর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন করে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পক্ষে প্রকাশ রাজ

নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা উচিত।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ মন্তব্য করেন প্রকাশ রাজ।   তিনি বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।”   বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরে প্রকাশ রাজ বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।”   প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের অনীহা সরকার পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।”   শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানোকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর মতে, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।   প্রকাশ রাজ বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।”   সূত্র: ইন্ডিয়া টুডে

অনির্দিষ্ট কালের জন্য রিয়াদের ফ্লাইট বন্ধ

  ফ্লাইটের সময়সূচি, নতুন সিদ্ধান্ত ও টিকিটসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সৌদিগামী দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে আরোপিত বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। বাতিল হওয়া ১১৪টি ফ্লাইটের মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট।  

Top week

পাবনায় বজ্রপাত
বাংলাদেশ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

Admin অক্টোবর ৩০, ২০২৬ 0